| Add caption |
ঢাকা: দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসডি-টেক এর প্রধান নির্বাহী হিসেবে যোগ দিচ্ছেন হাসান মেহেদি।
তিনি আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে কাজ শুরু করবেন।
এফএমসিজি, মোবাইল ফোন অপারেটর, কনজ্যুমার ইলেকট্রনিক্স খাতে বিজনেস ডেভেলপমেন্ট এবং ট্রান্সফরমেশন লিডারশিপে হাসান মেহেদির দীর্ঘ ১৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিধারী হাসান মেহেদির আরো রয়েছে নেসলে বাংলাদেশ, রবি আজিয়াটা ও স্যামসাং বাংলাদেশের মতো র্শীর্ষ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা।
এসএসডি-টেক দেশ-বিদেশের বিপুলসংখ্যক গ্রাহক ও প্রতিষ্ঠানকে প্রযুক্তিগত বিভিন্ন সেবা দিয়ে থাকে। সম্প্রতি দেশীয় আর্থিক প্রতিষ্ঠান লংকা বাংলা ইনভেস্টমেন্ট এসএসডি-টেক এর বাজারমূল্য নির্ধারণ করেছে ৬৫ মিলিয়ন ডলার বা প্রায় ৫২৫ কোটি টাকা।
Tags
Web-Design