বিমানে স্যামস্যাং নোট ৭ নিষিদ্ধ!

বিমানে স্যামস্যাং নোট ৭ নিষিদ্ধ!
Sayemur Rahman Blog
কয়েকঘণ্টা আগেই ঘোষণাটা করেছে অ্যামেরিকা। ফ্লাইটে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ চালু রাখা যাবে না বলে জানিয়েছে তারা। অ্যামেরিকার পথে হেঁটে একই নিয়ম চালু করল ভারতও। সেখানেও বিমানে ভ্রমণের সময় চালু অবস্থায় নিয়ে যাওয়া যাবে না গ্যালাক্সি নোট সেভেন। ঘোষণা করলেন ভারতের বেসামরিক বিমান মন্ত্রণালয়ের ডিজি। এ প্রসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, পারলে এই ফোন না নিয়ে অথবা ফোন সুইচড অফ অবস্থায়, হাতব্যাগে বহন করে বিমানে উঠতে হবে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্যামসাংয়ের দামি এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে একাধিক রিপোর্ট সামনে এসেছে। সূত্রের খবর, বেশির ভাগ গ্রাহকের ফোনের ব্যাটারি ফেটে যাচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর উড়ানে বন্ধ রাখার কথা ঘোষণা করা হলো।   এদিকে, কোরিয়ার এই সংস্থার ব্যাটারি নিয়ে এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই লক্ষাধিক ফোন ফেরত চেয়ে পাঠানো হয়। এমনকী, গ্রাহকদেরও হ্যান্ডসেট বদলের অফার দিয়েছে স্যামসাং।

Sayemur Rahman

Keep up with technology. Love technology. With technology research.

Post a Comment

Previous Post Next Post