চার্জ দিলেই বিস্ফোরণ বাজার থেকে গ্যালাক্সি নোট ৭ প্রত্যাহার করছে স্যামসাং

চার্জ দিলেই বিস্ফোরণ; বাজার থেকে গ্যালাক্সি নোট ৭ প্রত্যাহার করছে স্যামসাং

গ্যালাক্সি নোট ৭ বাজারে আসতে না আসতেই শুরু হয়ে গেল বিপত্তি। চার্জ দিলেই হ্যান্ডসেটটির ব্যাটারিতে বিষ্ফোরণ ঘটছে বলে অভিযোগ উঠেছে। যদিও নির্মাতা সংস্থা স্যামসাং এর এক মুখপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত যত হ্যান্ডসেট বিক্রি হয়েছে, তার মধ্যে মাত্র ০.১ শতাংশ মডেলের ক্ষেত্রে এই অভিযোগ উঠেছে।  এরপরও কোনো ঝুঁকি না নিয়ে বাজার থেকে এই মডেলের সব হ্যান্ডসেট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার এই বিখ্যাত মোবাইল প্রস্তুতকারক সংস্থা।
দেশটির সংবাদসংস্থা ইয়নহ্যাপ শুক্রবার জানিয়েছে, গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে তুলে নিচ্ছে সংস্থাটি। যারা ইতিমধ্যেই এই হ্যান্ডসেট কিনেছেন, তাঁদের কাছে ফোনটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হবে। চলতি সপ্তাহের মধ্যেই বাজার থেকে সব হ্যান্ডসেট তুলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে স্যামসাং।
সংস্থার এক মুখপাত্রকে উদ্ধৃত করে ‘দ্য ভার্জ’ জানিয়েছে, ত্রুটিযুক্ত হ্যান্ডসেটগুলির উপর সমীক্ষা চালাবে স্যামসাং। দেখা হবে, ঠিক কত শতাংশ পণ্যে ব্যাটারি-জনিত সমস্যা রয়েছে। সমীক্ষার ফলাফল দ্রুতই প্রকাশ্যে আনতে পারে স্যামসাং। ইতিমধ্যেই ভেরিজন ও অন্যান্য বিক্রেতা সংস্থাগুলির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে দক্ষিণ কোরীয় সংস্থাটি। কীভাবে বা কোন পদ্ধতি অবলম্বন করে মডেলগুলি ফিরিয়ে নেওয়া হবে, তা ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসছেন স্যামসাং অফিসিয়ালরা।
গত আগস্ট মাসের ১৯ তারিখ থেকে আন্তর্জাতিক বাজারে গ্যালাক্সি নোট ৭ মডেলটির বিক্রি শুরু হয়। শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই ৪ লক্ষ হ্যান্ডসেট বিক্রি হয়। এটি সংস্থার সেরা মডেলগুলির মধ্যে অন্যতম, এবছরের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। তবে বিক্রির পরেই বিশ্বের একাধিক প্রান্ত থেকে মডেলটির বিরুদ্ধে ক্র্যাশিং ও চার্জিং ইস্যু সংক্রান্ত একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করে স্যামসাংয়ের দফতরে।

Sayemur Rahman

Keep up with technology. Love technology. With technology research.

Post a Comment

Previous Post Next Post