| Sayemur Rahman Blog
অন্য যেকোন ব্যবহার্য বস্তুর মতই আপনার হাতের মুঠোফোনটিতেও জীবানু বাসা বাঁধে। যা থেকে আপনার দেহে জীবানুর আক্রমণ হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কিন্তু কী করবেন? ফোন তো আর তেমন জিনিস না যে সাবান দিয়ে ধুয়ে ফেলা যাবে! হ্যাঁ, এমনটাই আমরা এতদিন জানতাম। কিন্তু সেই ধারণা পাল্টাতে চলল। জাপানের টেলিকম সংস্থা কিডি নির্মাণ করেছে এমন একটি মোবাইল ফোন যা আপনি চাইলে প্রতিদিন সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারেন! মানে নিজে গোসল করার সময় ফোনটাকেও গোসল করাতে পারেন। কোনো সমস্যা নেই। ফোন নষ্ট হওয়ারও কোন ভয় নেই। এর নাম দেওয়া হয়েছে ‘ডিগনো রাফ্রি’। নামটা খটমটে লাগতেই পারে কিন্তু কাজের বেলায় ষোলআনা। কিডি মুলত মায়েদের জন্য এই ফোনটি ডিজাইন করেছে। কারণ আজকাল বাচ্চার কান্না থামাতে বেশিরভাগ মানুষই সাধের সেলফোনটি বাচ্চার হাতে ধরিয়ে দেন। এর ফলে জীবানুর সংক্রমণ হতে পারে। কিন্তু ‘ডিগনো রাফ্রি’ ফোনটি আপনি সহজেই সাবান দিয়ে ধুয়ে জীবানুমুক্ত করে বাচ্চার হাতে দিতে পারবেন। এ বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার কথা।
|
Tags
Tech-News