সোশাল মিডিয়ার অন্ধকার যখন ট্রল কিংবা সাইবার সেক্স...

সোশাল মিডিয়ার অন্ধকার যখন ট্রল কিংবা সাইবার সেক্স...
Sayemur Rahman Blog
মোশি মনস্টার্স তৈরি করে দারুণ জনপ্রিয় ডিজিটাল ট্রল। এখন তারা 'থিওরি অব সিক্স ডিগ্রিস অব সেপারেশন' নিয়ে গবেষণায় করছে। এর মাধ্যমে সাতোশি নামের এক জাপানিজ লোকের ছবি নিয়ে কাজ করছে তারা। এ পদ্ধতিতে পৃথিবীর যেকোনো মানুষের অবস্থান শনাক্ত করা যাবে কেবলমাত্র তার নাম ও একটি ছবির মাধ্যমে। এই সাইবার এক্সপার্টরা জানান, সাতোশিকে খুঁজে বের করতে ৬টি বা তারও কমসংখ্যাক পদক্ষেপ গ্রহণই যথেষ্ট হবে। অর্থাৎ, ডিজিটাল দুনিয়ায় কোনোকিছুই আর ৬টি ক্লিকের বেশি দূরে থাকছে না। বিষয়টি অনেকের জন্য দারুণ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। আপনি যেই হোন না কেন, আপনাকে খুঁজে বের করা সম্ভব। হৃদয় যদি ভেঙে থাকে তবে জোড়া লাগানো সুযোগ রয়েছে। এর জন্য হয়ত সাবেক প্রেমিক-প্রেমিকার খোঁজটা লাগবে শুধু। তাকে খুঁজতে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম লাগবে না। আবার শুধু তাকেই না, তার যত বন্ধু বা বন্ধুর বন্ধু সবাইকে পেয়ে যাবেন অনায়াসে। আপনি পালাতে পারবেন, কিন্তু লুকাতে পারবেন না। এই অ্যালগোরিদমের একটি ভালো দিক রয়েছে। একটি সেলফির মাধ্যমেই সীমাহীন বিনোদন দুনিয়ার দ্বার খুলে যেতে পারে। আবার কেউ একজন ডেটিং অ্যাপের মাধ্যমে কারো সঙ্গে পরিচিত হয়েছেন। এখন তারা দুজনই দুজনের সম্পর্কে বিস্তারিত খুঁজে নিতে পারবেন। এতে ডিজিটাল দুনিয়াল কারো চরিত্র অন্ধকারাচ্ছন্ন থাকলে তিনি আর নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না। সোশাল নেটওয়ার্ক মানুষকে তার পরিচিতজনদের খুঁজে পাওয়ার কাজটিকে অনেক সহজ করেছে। তবে এখন যে বিষয়গুলো কেউ লুকিয়ে রাখতে পারছেন তাদের সে সুযোগও থাকছে না। কাজেই যাদের রেকর্ড ভালো নয় তাদের জন্য বিষয়টি বেশ সমস্যা সৃষ্টি করবে। এখন সাবধান হয়ে যেতে হবে। যার যার প্রোফাইল রাখতে হবে পরিষ্কার ও ঝকঝকে। মনের ভেতরে যাই থাক না কেন, ডিজিটাল দুনিয়ায় নিজেকে ইতিবাচক রাখতে হবে। হৃদয় ভেঙে দেওয়া কাজ, প্রতারণা প্রবণতা, লক্ষ্যহীন সম্পর্কে যারা জড়িত, তাদের পরিচয় ফাঁস হয়ে যাবে। এর প্রতিষেধক হিসাবে আমাদের ডিজিটাল দুনিয়ায় এমন এক জায়গা লাগবে যেখানে মানুষ নাম-পরিচয়হীন হয়ে অবস্থান করতে পারবে। সেখানে ডিজিটালি মানুষ অদৃশ্যমান হয়ে থাকতে পারবে। যেন কোনো ভূত। নয়ত অনলাইন রোমান্স, ডিজিটাল ডেট আর সাইবার সেক্সে ফিরে আসতে পারবে না মানুষ।

Sayemur Rahman

Keep up with technology. Love technology. With technology research.

Post a Comment

Previous Post Next Post