অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোন আনছে স্যামসাং!

অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোন আনছে স্যামসাং!
Sayemur Rahman Blog
মনে আছে সেই বাটনওয়ালা হ্যান্ডসেটগুলোর কথা। মনে না থাকার তো কোনো কারণ নেই। স্মার্টফোন বিপ্লবের তো আর বেশিদিন হয়নি। সেই বাটনওয়াল হ্যান্ডসেটগুলো অনেকেই মিস করেন। এমন যদি হতো, সেই পুরাতন মডেলের সেটেই পাওয়া যাচ্ছে স্মার্টফোনের সকল সুবিধা! মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এমনই কিছু একটা করতে যাচ্ছে! বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল। তবে এবার চীনের স্যামাসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন ফ্লিপ স্মার্টফোনের খবর প্রকাশিত হলো। মডেলটির নাম স্যামসাং গ্যালাক্সি ফোল্ডার ২। শেষ কবে ফ্লিপ ফোন ব্যবহার করেছিলেন মনে পড়ে? সেই নস্ট্যালজিয়ার সঙ্গে খাঁটি অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার ভরপুর স্বাদ দিতেই স্মার্টফোনটি বাজারে আনার তোড়জোর শুরু করেছে দক্ষিণ কোরীয় সংস্থাটি। গতবছর বাজারে আসা গ্যালাক্সি ফোল্ডার সিরিজের এটি দ্বিতীয় ফোন।  শুধুমাত্র কিপ্যাডের রং ছাড়া পুরনো ও নতুন হ্যান্ডসেট দুটির ডিজাইনে তেমন কোনো পার্থক্য নেই। নতুন মডেলের কিপ্যাডের রং মেটালিক সিলভার। মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত এই অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোনে রয়েছে মেটালিক বডি, কিপ্যাড ও ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ১.৪ গিগাহার্ৎজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি প্রসেসর যুক্ত স্মার্টফোনটির স্ক্রিন ৩.৮ ইঞ্চি।  সঙ্গে রয়েছে ২ জিবি র‍্যাম। মডেলটির বিল্টইন স্টোরেজ ১৬ জিবি, যা  ১২৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল। ১৯৫০ এমএএইচ ব্যাটারি থাকার দরুন ফোনটি দিয়ে ৩১৮ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি করেছে স্যামসাং। ১৬০ গ্রাম ওজনের এই ফোর-জি হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটির দাম ২৫০ ডলারের আশেপাশে হতে পারে। তবে মডেলটি কবে বাজারে আসবে তা এখন স্পষ্ট নয়।

Sayemur Rahman

Keep up with technology. Love technology. With technology research.

Post a Comment

Previous Post Next Post