| Sayemur Rahman Blog |
শুধু বাংলাদেশ কেন; প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের অবস্থাও একই। পাকিস্তান মৌলবাদ আর ধর্মান্ধতায় আক্রান্ত হলেও ভারতের বেশিরভাগ এলাকা চিন্তা চেতনার দিক দিয়ে অনেক এগিয়ে। কিন্তু সেখানে মাত্র ২৪ শতাংশ নারী ফেসবুক ব্যবহার করেন! ভারত, বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান। দেশটিতে ২২ শতাংশ নারী ফেসবুক ব্যবহার করেন। পাকিস্তানের সামগ্রিক প্রেক্ষাপটে এটা অবাক করার মতই বিষয়। নারীদের ফেসবুক ব্যবহারে সবার উপরে রয়েছে নিউজিল্যান্ড। সেদেশে ৫৯ শতাংশ নারীরা ফেসবুক ব্যবহার করে। কিন্তু, দক্ষিণ এশিয়ায় ফেসবুকে নারীদের অ্যাকাউন্টের এমন হতাশজনক পরিসংখ্যানের জন্য নারী ও পুরুষদের মধ্যে থাকা ভেদাভেদকেই দায়ী করেছে এই রিপোর্ট। এই রিপোর্ট এটাও প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ায় ডিজিটাল মিডিয়ার বিস্তার এখনও অনেকটা কম। বলা হচ্ছে, ফেসবুক ব্যবহারে পুরুষরা যতটা সুবিধা পান, নারীরা সেই সুবিধা পান না। বাস্তব জীবনের মত ভার্চুয়াল লাইফেও নারীরা প্রতিনিয়ত যৌন হেনস্থার শিকার হন। অনেক বিকৃতমনা পুরুষ ছড়িয়ে আছে অনলাইনে। এসব ঝামেলা থেকে বাঁচতে অনেক নারীই সোশ্যাল সাইটে আসেন না। সেই সঙ্গে সামাজিক কুসংস্কারও একটি বড় বাধা। ফেসবুকের মত সাইটগুলোতে প্রতি মুহূর্তে বিশ্ব চলে আসে হাতের মুঠোয় সেখানে মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র সচেতনতা আর নিরাপত্তার অভাবে।