 |
| Sayemur Rahman Blog |
অ্যাপল বলছে হেডফোন সকেট ও ক্যামেরার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়েই বাজারে আসছে আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস। ফোন দুটি হবে সম্পূর্ণ ধুলোবালি ও পানি নিরোধক। শুক্রবার থেকেই আইফোন ৭ এর প্রি অর্ডার দেওয়া হবে আর সরবরাহ শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপলের সিইও টিম কুক সানফ্রান্সিসকোতে নতুন এ দুটি মডেল ফোনের বাজারে আসার ঘোষণা দিয়েছেন। তবে বাংলাদেশের বাজারে এ ফোন আসতে আরও অনেক সময় লাগবে। আইফোনের নতুন দুটি সংস্করণেরই আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হলো তারবিহীন হেডফোন যা অ্যাপলের যেকোনো ডিভাইস অর্থাৎ ঘড়ি, ফোন, ল্যাপটপ সবকিছুতেই কাজে লাগবে। নতুন আইফোনে আগের চেয়ে আরও বেশি সময় চার্জ থাকবে এবং ডেটা ধারণক্ষমতাও বাড়ানো হয়েছে অনেক। একই সাথে প্রথমবারের মতো আইফোন ৭ প্লাসের পেছনে সংযোজন করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, আর সামনের ক্যামেরা তো রয়েছেই। যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ৭ বিক্রি হবে ৫৯৯ থেকে ৭৯৯ মার্কিন ডলারের মধ্যে। আর আইফোন ৭ প্লাস বিক্রি হবে ৭১৯ থেকে ৯১৯ মার্কিন ডলারের মধ্যে।